লোড হচ্ছে...
আজঃ 10 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাসকৃত পণ্য দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আরও ১০২ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, জুন মাসের এই নিলাম কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে এবং এতে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) নির্ধারণ করা হয়নি।

২ জুন(মঙ্গলবার) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ই-অকশন-৬/২০২৬’-এর আওতায় ৪৪টি লটে মোট ১০২ কন্টেইনার পণ্য বিক্রি করা হবে। নিলামযোগ্য পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইমস্টোন, কাপড় (ফেব্রিক্স), ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার এবং গৃহস্থালি সামগ্রীসহ নানা পণ্য।

এনবিআর বলেছে, চট্টগ্রাম বন্দরের কর্মউপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কন্টেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে কাস্টমস হাউস নিয়মিতভাবে অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য নিষ্পত্তির উদ্যোগ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় জুন মাসের এ নিলাম আয়োজন করা হয়েছে।

নিলামে অংশগ্রহণকারী দরদাতাদের অনলাইনে আবেদন করার পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত মেনে পণ্য খালাস নিতে হবে।

কাস্টমস সূত্র জানায়, আগামী ১৮ জুন বেলা ১১টায় ই-অকশন-৬/২০২৬-এর দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য ই-অকশন পোর্টালে পাওয়া যাবে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও চট্টগ্রাম কাস্টমস হাউস বন্দরের জট কমাতে ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তোলার উদ্যোগ নিয়েছিল। ধারাবাহিক এ নিলাম কার্যক্রমের মাধ্যমে বন্দরের দীর্ঘদিনের কন্টেইনার জট কমিয়ে কার্যক্রম আরও গতিশীল করার আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2