লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

গাইবান্ধায় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন,
‎গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়কে তল্লাশীকালে ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ২০ মিনিটের দিকে উপজেলার মহেষপুর গ্রামের ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির (BAT) অফিসের সামনে অভিযান পরিচালিত হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন,
‎১/ লালমনিরহাট জেলা, হাতিবান্ধা উপজেলা, বড়খাতা ইউনিয়নের পূর্বসড়ডুবি গ্রামের মো. আতিয়ার রহমানের পুত্র মো. খাইরুল ইসলাম (৩৭)।
‎২/ লালমনিরহাট জেলা, হাতিবান্ধা উপজেলা, বড়খাতা ইউনিয়নের টংভাঙ্গা (টিএন্ডটিপাড়া) গ্রামের মো. আফজাল হোসেনের কন্যা মোছাঃ তাসলিমা আক্তার সুখী (১৬)  যিনি আইন অনুযায়ী শিশু হিসেবে বিবেচিত।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তফা জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে উপস্থিত ছিলেন—
‎সহকারী উপ-পরিদর্শক মো. মোস্তাফিজার রহমান, সিপাহী মো. জুলফিকার রহমান, মো. মাহাতাব উদ্দিন, মো. রজব হোসেন, মো. হাসান আলী এবং মোছাঃ সুমাইয়া হক।
‎গোপন সংবাদের ভিত্তিতে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী তাজ এসএফ ট্রাভেলস নামের বাস (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ব ১২-৪৫৯১) থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের D-3 সিটে বসা খাইরুল ইসলামের কোলের ব্যাগ থেকে ২০ বোতল কোডিন মিশ্রিত ফেনসিডিল এবং D-4 সিটে বসা তাসলিমা আক্তারের পরিহিত বোরখার নিচে স্কচটেপে পেটের সঙ্গে বাধা অবস্থায় আরও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত মোট ৪০ বোতল ফেনসিডিল (প্রতি বোতলে ১০০ মিলিলিটার, সর্বমোট ৪ লিটার)-এর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
‎অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাজ এসএফ ট্রাভেলস বাসের সুপারভাইজার মো. বকুল হোসেন (৪৫) এবং হেলপার মো. মাশরাফি হাওলাদার (২৪)। তারা জব্দতালিকায় সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।

‎পরিদর্শক মো. মোস্তফা জামান বলেন, গ্রেফতারকৃত দুইজন একই উপজেলার বাসিন্দা। তারা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনসিডিল বহন করছিলেন।
‎ঘটনাস্থলেই উদ্ধারকৃত ফেনসিডিলের দুটি বোতল নমুনা হিসেবে পৃথক করা হয় এবং বাকি আলামত সীলগালা করে অধিদপ্তরের হেফাজতে রাখা হয়।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় পলাশবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2