লোড হচ্ছে...
আজঃ 11 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

বাঁশখালী এসএসসি ’৯৫ ব্যাচ-এর ইফতার ও দোয়া মাহফিল মিলন মেলায় পরিনত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রামের একটি সুনামধন্য ক্লাবে সম্প্রতি এসএসসি ’১৯৯৫ ব্যাচ, বাঁশখালীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ৬ মার্চ(শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাচের সভাপতি ও রহমান মোস্তফা আলম এন্ড কো. এর পার্টনার এরশাদ হোছাইন চৌধুরী। ব্যাচের সাধারণ সম্পাদক, বিশিষ্ট প্রাবন্ধিক ও সংগঠক নুরুল মুহাম্মদ কাদেরের সঞ্চালনায় আয়োজিত এ মাহফিলে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক। 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজ আদালতের বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ৯৫ ব্যাচের সদস্য অ্যাডভোকেট শওকত ওসমান। সভায় বক্তব্য রাখেন ৯৫ ব্যাচ বাঁশখালীর সহ-সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আবদুল গোফরান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক বাবুল কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, প্রচার সম্পাদক আবছার কামাল এবং সদস্য প্রফেসর মঈনুদ্দিন, বাবলু কুমার দেব, জয়নুল আবেদীন, মঞ্জুরুল ইসলাম, দেলোয়ার হোছাইন চৌধুরী, আবদুল মোতালেব ও মোহাম্মদ আবদুল আলীম প্রমুখ।

মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, সব ধর্মেই রোজার বিধান রয়েছে। রোজার মাধ্যমে ধর্মের অপূর্ব মিল ফুটে ওঠে। আজকের এ মাহফিলে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি ধর্মীয় সম্প্রীতির মৌলিকত্বকে প্রকাশ করেছে। আল্লাহ সর্বাবস্থায় মানুষের ভালো-মন্দ আমল দেখেন এবং রোজা সেই মৌলিক শিক্ষার প্রতিফলন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2