লোড হচ্ছে...
আজঃ 11 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

মেলান্দহে ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা আটক।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দুই মাদক ব্যবসায়ীকে আটক

মেলান্দহ জামালপুর প্রতিনিধিঃ মো:মাজাহারুল ইসলাম,

জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে ৩৬০০ পিছ ইয়াবাসহ বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সোমবার (১৩ এপ্রিল) সকালে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মৃত মজনু শেখের ছেলে ও আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আলামিন শিলু ও ব্রাহ্মণপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে হাজরাবাড়ি পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী। 

জানা যায়, মেলান্দহ উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ৩৬০০ পিছ ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

এ বিষয়ে মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপস নাই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি তাকে পদ বহিষ্কার করবো।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2