লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: অ্যাম্বুলেন্স ব্যবহার করে বিপুল পরিমাণ ইয়াবা পাচার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অ্যাম্বুলেন্স ব্যবহার করে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার আলীপাড়া এলাকার শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং তার সহযোগী মো. আফসার (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে (চট্ট মেট্রো-ছ ৭১-১২৬৫) মাদক পাচারকারীরা অভিনব কৌশলে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবা লুকিয়ে পরিবহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। 

এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিমসহ কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা ঢাকায় পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। 

এ সময় অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশি চালানো হলে অক্সিজেন সিলিন্ডারের ভেতরে লুকানো অবস্থায় ১ লাখ ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি আফতাব উদ্দিন আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2