লোড হচ্ছে...
আজঃ 11 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

দীপংকর মল্লিক,  বান্দরবান

শিশু রামিসা হত্যাকাণ্ড এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকালে বান্দরবানের সচেতন ছাত্র সমাজের আয়োজনে জেলা সদরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে ‘সচেতন ছাত্রসমাজ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বান্দরবানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে শিশু হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রামিসার মতো নিষ্পাপ একটি শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্র প্রতিনিধি সৈয়দ আল মাশরুর জিসান, মো. ইসমাইল, মিজানুর রহমান সাকিব, রুমানা আক্তার প্রিয়া, মাহীর ইরকিসামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2