লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

সদর পি.এম.খালীর শীর্ষ সন্ত্রাসী হুমায়ন অস্ত্র মামলার ফাইনাল রিপোর্ট থেকে বাদ যেতে মোট অংকের মিশনে!

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার সদর উপজেলার পি এম.খালী ধাওন খালী মৃত- কবির আহমদের পুত্র শীর্ষ সন্ত্রাসী অস্ত্র ও মাদক ব্যবসায়ী। অস্ত্র মামলার আসামী হুমায়ুনকে অস্ত্র মামলা জি আর ৪৭/২৬ইং মামলার চার্জসীট হতে বাদ দেওয়া হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ডজন মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসীরা টাকার বিনিময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ মামলা থেকে যদি বাদ পড়ে,  যা দেশের জন্য হুমকিস্বরুপ। 
গত ১৭/০১/২০২৬ইং অবৈধ আগ্নেয়াস্তসহ ধৃত হয়ে কারাবরণ করলে ও তার সহযোগীরা অস্ত্র মামলা জি আর ৪৭/২৬ইং এর চার্জসীট হতে আসামি কে বাদ দেওয়ার জন্য তদ্বির কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

আসামী হুমায়ুন কবির বিদেশি  অবৈধ পিস্তল সহ হাতে নাতে আটক হলে জি আর ৪৩৮/২৪ইং অস্ত্র মামলায় কারাবরণ করে, ইয়াবা নিয়ে ধরা খেলে জি আর ৯৯৭/১৯ইং মূলে জেলে যায়,মডেল থানার পুলিশ কে   মারধর করলে জি আর ৯৩৮/১৯ইং মামলা হয়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য পিটাইলে জি আর ৪২৩/১৯ইং মামলা হয়,উক্ত সেনাসদস্য কে সন্তাসী বাহিনী দ্বারা দ্বিতীয় পর্ব  মারধর করে ডান চোখ চিরতরে নষ্ট করে দিলে জি আর  ৭৫৬/২১ইং মামলা হয়।

উপরোক্ত  মামলা ছাড়া ও কক্সবাজার সহ বিভিন্ন  আদালতে অনেক মামলা রয়েছে ।মোটা অংকের  টাকার বিনিময়ে অপরাধীকে জি আর ৪৭/২৬ইং   অস্ত্র মামলার চার্জসীট হতে বাদ দেয়া হলে, কক্সবাজারে আপদের সংখ্যা আরো দিন দিন বৃদ্ধি পাবে এমন মন্তব্য সচেতন মহলের। নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন শীর্ষ সন্ত্রাসী হুমায়ন বাহিনীর রয়েছে নিজস্ব  অস্ত্রধারী সিন্ডিকেট এবং ইয়াবা ব্যবসায়ী মাফিয়াদের একটি গ্রুপ। তাদের অত্যাচারে অতিষ্ঠ সাধারন মানুষ, এসব অপরাধীদেরকে গোয়েন্দাবাহিনীর  নজরদারির  মধ্য দিয়ে অবজারভেশনে রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন কক্সবাজারের সচেতন মহল।

এই বিষয়ে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চিন্ময় এর বক্তব্য নেওয়া হলে তিনি বলেন, অপরাধীদেরকে কোনভাবে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া যাবে না, সঠিক তদন্তের মধ্য দিয়ে নিউট্রল প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2