লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

পলাশবাড়ীতে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গাইবান্ধা প্রতিনিধিঃ মোঃ মাহমুদুল হাবিব রিপন,
‎গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে রেইডিং টিম। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার উদয় সাগর গ্রামে নিজ বাড়ি থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী মোছাঃ আঞ্জুআরা বেগম (৩৮)।

‎জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই মোঃ এনামুল হক, এএসআই মোঃ আবু বকর সিদ্দিক, এসআই মোঃ মোস্তাফিজার রহমানসহ একাধিক সদস্য।

‎গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আসামীদ্বয়কে তাদের বসতবাড়ির উত্তর পাশের শয়নকক্ষে ফেন্সিডিল গণনারত অবস্থায় আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ৪৪ বোতল (৪.৪ লিটার) কোডিন মিশ্রিত ফেন্সিডিল জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা।

‎গ্রেফতারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাক্ষী মোঃ ছামছুল ইসলাম (৫৫), মোঃ আনিছুর রহমান (৩২), এএসআই মোঃ আবু বকর সিদ্দিক ও সিপাহী মোছাঃ সুমাইয়া হক।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2