লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

প্যানেল চেয়ারম্যান আমিনুল হককে অপসারণের দাবিতে ঘোষেরপাড়া ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ মাজাহারুল ইসলাম 
 
জামালপুরে  মেলান্দহ  ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিষদের সকল সদস্যবৃন্দ। শনিবার  সকালে ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সকল সদস্য এতে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সদস্যবৃন্দ অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান আমিনুল হক দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি বরাদ্দ বিতরণ এবং প্রশাসনিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তার দুর্নীতি ও অনিয়মের কারণে এলাকার সাধারণ জনগণ প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সদস্যদের পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ বিষয় পরিচালনা করার কারণে পরিষদের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

ইউপি সদস্যরা বলেন, প্যানেল চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে তারা সম্মিলিতভাবে তার অপসারণের দাবি জানাচ্ছেন। তারা আরও জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনও করা হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা দ্রুত প্যানেল চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাকে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2