লোড হচ্ছে...
আজঃ 28 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সোনালী লাইফের আর্থিক চিত্রে বড় ধাক্কা, ৯ মাসে উদ্বৃত্ত কমেছে ৬১ কোটি টাকা ডিভিডেন্ড শূন্য, বিনিয়োগকারীদের কী বার্তা দিল সেন্ট্রাল ফার্মা? চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মেসিকে নিয়েও হারল মায়ামি শুল্ক না থাকলে রাজস্ব ক্ষতি হবে ১৭০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষে গ্রেপ্তার প্রায় ১ হাজার এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা

কারাগার থেকে মুক্তি পেয়েই দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

মো:মাজাহারুল ইসলাম জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জে জামিনে মুক্ত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল-এর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার তেঘরিয়া বাজার এলাকায় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার এবং সাধারণ সম্পাদক শফিউল আলম স্বপন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাশকতার মামলাসহ একাধিক মামলায় কয়েক মাস কারাগারে থাকার পর গত ১৭ মে আদালত থেকে জামিন পান ওবায়দুর রহমান বেলাল। মঙ্গলবার দুপুরে তিনি চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করেন।

পরে ওই পরিদর্শনের ছবি আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি বিএনপির নেতাকর্মীদের নজরে এলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে সন্ধ্যায় তেঘরিয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে তেঘরিয়া হাইস্কুল মাঠে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, শফিউল আলম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং ছাত্রদলের সাবেক সভাপতি সুজন মিয়া-সহ স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেন এবং এলাকায় দলীয় কার্যক্রম চালানোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। তবে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে উসকানিমূলক ও সহিংসতাকে উৎসাহিত করতে পারে—এমন বক্তব্য প্রকাশ করা হয়নি।
বক্তারা দাবি করেন, চরপাকেরদহ ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তারা নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে ওবায়দুর রহমান বেলালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2