লোড হচ্ছে...
আজঃ 10 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

দীপংকর মল্লিক, বান্দরবান 

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি । উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা।

শুক্রবার (৫ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সকাল সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ৪৬/৪-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে পোয়াবন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে দ্রুত পাশের পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ দুটি তল্লাশি করে ১০টি পৃথক প্যাকেটে সংরক্ষিত মোট ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেন। উদ্ধার হওয়া ইয়াবাগুলো সীমান্তপথে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি কর্মকর্তারা জানান, মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোকে ব্যবহার করে মাদক পাচারকারীরা প্রায়ই ইয়াবা দেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত গোয়েন্দা তৎপরতার কারণে এমন অনেক চালান আটক করা সম্ভব হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় পাচারকারীদের নেটওয়ার্কে চাপ সৃষ্টি হয়েছে। ফলে সীমান্ত সুরক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে বিজিবির কার্যক্রম আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2