গাইবান্ধা প্রতিনিধিঃ মাহমুদুল হাবিব রিপন
মাদকদ্রব্য সমাজের জন্য দীর্ঘদিন ধরে একটি ভয়াবহ ব্যাধি হিসেবে বিবেচিত। এই অবৈধ ব্যবসার করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিল আহম্মেদ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে থেকে রাত পর্যন্ত উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাকিল ওই গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাবিরাট গ্রামে শাকিলের নিজ শয়নকক্ষে অভিযান চালানো হয়। অভিযানে ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ জাতীয় আরো খবর...