শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ মোঃ নাজিম উদ্দিন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদঅভিযান পরিচালনা করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। আজ রবিবার বিকেলে মহাসড়কের গুরুত্বপূর্ণ তিনটি বাজারে এই অভিযান চালানো হয়।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান-এর নেতৃত্বে আজ বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এম সি বাজার, নয়নপুর বাজার এবং জৈনাবাজার এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযোগ রয়েছে, একটি চক্র ইজারার নাম করে মহাসড়কের মূল অংশ দখল করে অবৈধভাবে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে তুলেছিল। এর ফলে ঐ এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল।
অভিযান শেষে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান সংবাদমাধ্যমকে জানান:
"বাজার ইজারা দেওয়া হয়েছে মহাসড়কের পাশের নির্ধারিত জায়গার জন্য, মূল মহাসড়কের জন্য নয়। মহাসড়ক কোনো ইজারার অন্তর্ভুক্ত হতে পারে না। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে যেকোনো ধরণের অবৈধ স্থাপনা নির্মাণ করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পুলিশের এই অভিযানের ফলে মহাসড়কের ঐ অংশটি বর্তমানে দখলমুক্ত হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর...