লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

সীতাকুণ্ডে স্কুলছাত্রী আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ, ১৫ কিলোমিটার যানজট।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এতে প্রায় এক ঘণ্টা ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী স্কুল ছুটি শেষে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় আহত হয়। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়কে নেমে এসে মহাসড়কের ওপর বাঁশ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশ দখল করে অবৈধভাবে বাঁশ ও গাছের ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে সড়কের পাশের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। ফুটপাত ও রাস্তার পাশ দখল হয়ে যাওয়ায় পথচারী, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারছে না। বাধ্য হয়ে অনেককে মহাসড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কের পাশ থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত পরিবেশ নিশ্চিত এবং পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন।

সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হক জানান, “একটি মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় দুই স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।”

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2