লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মো: রাকিবুল ইসলাম, সালথা, ফরিদপুর (প্রতিনিধি) 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত "কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প" একটি সামাজিক উন্নয়নমূলক ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্প।

২০১৯ সাল থেকে সারা বাংলাদেশের লাখো কিশোর-কিশোরীর স্বপ্ন, সচেতনতা ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার নীরব কারিগর হয়ে কাজ করে আসছে এই প্রকল্প। দেশের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় গড়ে ওঠা ৪৮৮৩টি ক্লাব শুধু একটি সরকারি কার্যক্রম ছিল না, ছিল লাখো কিশোর-কিশোরীর নিরাপদ আশ্রয়, শেখার জায়গা, নিজের কথা বলার একটি প্ল্যাটফর্ম এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার একটি দরজা।

প্রতি বছর প্রায় ১ লাখ ৪৬ হাজার ৪৯০ জন কিশোর-কিশোরী এখানে শিক্ষা, আত্মসচেতনতা, সামাজিক মূল্যবোধ, মানসিক ও শারীরিক বিকাশমূলক বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে। এই ক্লাবগুলো অনেক কিশোরীকে বাল্যবিবাহের অন্ধকার থেকে ফিরিয়ে এনেছে, অনেক তরুণকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখেছে, আবার অনেকের মাঝে আত্মবিশ্বাস ও নতুন স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।

কিন্তু আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এত সুন্দর, এত প্রয়োজনীয় এবং সমাজ পরিবর্তনের এমন একটি উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হওয়ার পথে।

খুব কষ্ট লাগে এটা ভাবতে, একটি সমাজ গড়ার উদ্যোগের মূল্য আজ কাগজের ফাইলের চেয়ে কম হয়ে গেছে। যারা মাঠে কাজ করেছে, তারা জানে এই ক্লাবগুলো কত শত নয়, কত লক্ষ লক্ষ কিশোর-কিশোরীর জীবন বদলে দিয়েছে। কত মা আজ নিশ্চিন্ত, কত বাবা আজ স্বপ্ন দেখতে শিখেছে শুধুমাত্র এই প্রকল্পের কারণে।

আজ যদি এই প্রকল্প থেমে যায়, তাহলে শুধু কিছু মানুষের চাকরি হারাবে না। থেমে যাবে লাখো কিশোর-কিশোরীর স্বপ্ন, বন্ধ হয়ে যাবে তাদের নিরাপদে বেড়ে ওঠার একটি জায়গা, হারিয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্ল্যাটফর্ম।

একটা প্রশ্ন আজ খুব জোরে সামনে আসে—
যে দেশে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার প্রকল্প টিকে থাকতে পারে না, সেই দেশে উন্নয়নের গল্প আসলে কাদের জন্য লেখা হয়?

 তাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক_রহমানের কাছে আমাদের আকুল আবেদন,  আগামী প্রজন্মের নিশ্চিন্তে ও নির্ভরযোগ্য পথচলার সুযোগ সৃষ্টি করে সুনাগরিক হিসেবে গড়ে উঠার এই অতীব প্রয়োজনীয় প্লাটফর্ম 

"কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প" টিকে বাচিয়ে রাখুন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2