লোড হচ্ছে...
আজঃ 27 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সোনালী লাইফের আর্থিক চিত্রে বড় ধাক্কা, ৯ মাসে উদ্বৃত্ত কমেছে ৬১ কোটি টাকা ডিভিডেন্ড শূন্য, বিনিয়োগকারীদের কী বার্তা দিল সেন্ট্রাল ফার্মা? চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মেসিকে নিয়েও হারল মায়ামি শুল্ক না থাকলে রাজস্ব ক্ষতি হবে ১৭০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষে গ্রেপ্তার প্রায় ১ হাজার এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা

শ্রীপুরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন --এমপি বাচ্চু।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ নাজিম উদ্দিন 
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

আজ( ১৩ জুন) শনিবার সকালে তিনি এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঞা, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা কৃষকদলের আহবায়ক আবুল কালাম আজাদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী  এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রীপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসী জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ সমস্যা সমাধানে প্রায় ১৫০ মিটার ড্রেন এবং ইটের সলিং রাস্তা নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯ লাখ টাকা।

তিনি আরও বলেন, কাজটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের দীর্ঘ দিনের চলাচলের কষ্ট লাঘব হবে। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2