লোড হচ্ছে...
আজঃ 11 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

গাইবান্ধায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গাইবান্ধা প্রতিনিধি: মাহমুদুল হাবিব রিপন
‎ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে গাইবান্ধায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় একটি প্রতীকী ম্যারাথন। তরুণদের মাঝে গণচেতনা ও শারীরিক সক্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজনটি জেলার বিভিন্ন স্তরের মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

‎শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল ৭টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এই প্রতীকী ম্যারাথনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস, গণতন্ত্র এবং গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। খেলাধুলা ও স্বাস্থ্যচর্চার মধ্য দিয়ে তরুণদের মনন ও নেতৃত্ব গড়ে উঠবে।
‎উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাহফুজার রহমান, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. এ এম খালেক, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ক্রীড়াবিদ এবং শিক্ষার্থীরা।
‎প্রতীকী ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এসে শেষ হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
‎আয়োজকরা জানান, এ প্রতীকী ম্যারাথনের মাধ্যমে কেবল শারীরিক উৎকর্ষতা নয়, বরং ঐতিহাসিক গণআন্দোলনের চেতনা তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত থাকবে বলে জানান গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা।
‎এই আয়োজন স্থানীয়ভাবে যেমন প্রশংসিত হয়েছে, তেমনি তরুণদের মধ্যে দেশপ্রেম, স্বাস্থ্য সচেতনতা এবং ঐতিহাসিক দায়িত্ববোধ গঠনে এটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2