লোড হচ্ছে...
আজঃ 28 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়।

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার: মোঃ ওমর ফারুক, 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মোঃ ফয়সাল আহমেদ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ও কলাবাড়িয়া এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র ও সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ-জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি কলাবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় ওই কিশোর ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ফয়সাল আহমেদ কিশোরগঞ্জ জেলার মিঠাময় উপজেলার বাসিন্দা এবং মোহাম্মদ বশির আহমদের ছেলে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, ট্রেনের ছাদে ভ্রমণের সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে কিশোরটির মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সতর্কতা: চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ—এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2