লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

মাতামুহুরীতে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ উদ্ধার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

বান্দরবান সদর প্রতিনিধিঃ দীপংকর মল্লিক 

বান্দরবানের পাশ্ববর্তী লামা উপজেলায় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার  প্রায় ২২ ঘণ্টা পর মো. সোহানের (২৭)এর  লাশ উদ্ধার করা করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা অভিযানের পর ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে। এ সময় লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, নিহতের স্বজন এবং লামা পর্যটন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। নিহত সোহান ঢাকার মিরপুর ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, এক পযর্টকের নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় তবে নদীর পানি বেশি হওয়ার উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হশ। তবে শুক্রবার সকালে টানা ২২ ঘণ্টার চেষ্টায় ডুবুরি দল ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে পর্যটক সোহানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2