লোড হচ্ছে...
আজঃ 28 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়।

আখাউড়ায় পাষণ্ড স্বামীর পৈশাচিকতা: যৌতুকের বলি গৃহবধূর কাটা চুল এখন পুলিশের টেবিলে!

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

শেখ সাদী সুমন ​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​আখাউড়া: সভ্য সমাজকে হার মানানো এক বর্বরতার সাক্ষী হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। ৫ লাখ টাকা যৌতুকের বলি হতে হলো এক গৃহবধূকে। শুধু শারীরিক নির্যাতন করেই ক্ষান্ত হয়নি পাষণ্ড স্বামী ও তার পরিবার, প্রকাশ্য দিবালোকে গৃহবধূর মাথার চুল কেটে দিয়ে কেড়ে নেওয়া হয়েছে তার নারীত্বের সম্মান। মঙ্গলবার সকালে কাটা চুল আর রক্তাক্ত শরীর নিয়ে থানায় হাজির হওয়া ওই গৃহবধূর আর্তনাদে ভারী হয়ে ওঠে থানা চত্বর।

​ঘটনার নেপথ্যে ৫ লাখ টাকার লালসা
​ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিচ্ছিল আজমপুর এলাকার রামধননগর গ্রামের দ্বীন ইসলাম ওরফে দিনু। মঙ্গলবার সকালে সেই টাকা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দিনু ও তার পরিবারের সদস্যরা হিংস্র হয়ে ওঠে। গৃহবধূকে এলোপাথাড়ি মারধর করার পর কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে বিকৃত করে দেওয়া হয়।

​থানায় প্রতিবাদের নজিরবিহীন দৃশ্য
​রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে ওই গৃহবধূ সরাসরি আখাউড়া থানায় হাজির হন। নিজের কাটা চুলগুলো পুলিশের টেবিলের ওপর রেখে তিনি যখন নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন, তখন উপস্থিত সাধারণ মানুষ ও পুলিশ কর্মকর্তাদের চোখেও জল চলে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​পলাতক অভিযুক্তরা, পুলিশের সাঁড়াশি অভিযান
​ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী দ্বীন ইসলাম ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

​আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন:

​"এটি একটি চরম ন্যাক্কারজনক ঘটনা। আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি। এই পৈশাচিকতার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই কঠোর আইনি প্রক্রিয়া শুরু হবে।"

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2