লোড হচ্ছে...
আজঃ 28 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়।

লালমাইয়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় লালমাই উপজেলার ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ মৌজাস্থ ডাকাতিয়া নদীর শাখা সংলগ্ন মাঠে এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। শাসনপাড়া থেকে দোশারীচোঁ পর্যন্ত ডাকাতিয়া নদীর শাখা সংযোগ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, নির্বাচনের হাতের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এর মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করেছে যে, দলটি শুধু মুখের রাজনীতি নয়, চাটুকারিতা রাজনীতি করে না, বিএনপির উন্নয়ন ও সৃষ্টির রাজনীতি করে। 
তিনি আরো বলেন, বিএনপি সবসময় দেশের উন্নয়ন এবং কৃষকদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি কৃষি মন্ত্রী হিসেবে বলছি, নির্বাচনের হাতের কালি শুকানো আগেই কৃষকের মাঝে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান কার্যক্রমও দ্রুত শুরু করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ঘোষণা দিয়েছিল ক্ষমতায় এলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদলে সারা দেশে খাল খনন কর্মসূচি চালু করা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে আজ দেশের ৫৪টি উপজেলায় একযোগে খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
এই সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে খাল খনন কার্যক্রমে অংশ নেন। তারা হাতে কোদাল ও টুকি নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খননের কাজে অংশগ্রহণ করেন। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া এবং (অতিরিক্ত সচিব) ও বিএডিসি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা হাসান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, লালমাই উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2