মোঃ ওমর ফারুক, স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেলে প্রেসক্লাবের নিজস্ব হলরুমে এ আয়োজন করা হয়।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু-এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্য সচিব ছালেহ আহম্মদ ছলু।
অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং মোনাজাত পরিচালনা করেন আল ইফাদা হজ গ্রুপ সীতাকুণ্ড শাখার পরিচালক মাওলানা কাজী খায়রুল আলম।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার মোহরম আলী, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক আবুল হোসেন, বিজনেস ফোরামের সভাপতি ও সাবেক কমিশনার রায়হান উদ্দিন রায়হান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত ও সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি খায়রুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য, বাজার কমিটির নেতৃবৃন্দ, জোড়ালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সীতাকুণ্ড প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো খবর...