লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃনাহিদ মিয়া 
মেঘনা (কুমিল্লা) উপজেলা প্রতিনিধি :

‎কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

গত ২৬ এপ্রিল রমিজ উদ্দিন লন্ডনীকে আহ্বায়ক ও এম এম মিজানুর রহমানকে সদস্যসচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা মেঘনা উপজেলা বিএনপিকে আগামী দিনে সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎সভায় রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনের পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত এই আহ্বায়ক কমিটি দলকে একটি নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করছি। ব্যক্তিগত দ্বন্দ্ব-সংঘাত ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং জনগণের পাশে থাকতে হবে। 

বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে, তাই নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আগামী দিনে মেঘনা উপজেলাকে একটি শক্তিশালী সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে সবাইকে নিষ্ঠা, সততা ও ঐক্যের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

সদস্যসচিব এম এম মিজানুর রহমানের সঞ্চালনায়‎ আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, প্রফেসর শহিদুল ইসলাম, দিলারা শিরিন, জহিরুল ইসলাম, আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2