হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেন - মানুষের সাথে সুন্দর ব্যবহার করে মন জয় করা যায়। তাই নিজের অফিস চকচকে করলে হবে না অন্তরটাকে চকচকে রাখতে হবে।
বিগত সরকারের যে অন্যায় করেছে বিএনপি সরকার তা বরদাস্ত করবে না। দুর্নীতিতে কাউকে ছাড় দেয়া হবে না। সরকার দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছে।সকল দপ্তর সেভাবে কাজ করতে হবে।
হবিগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি সকলের উদ্দেশ্যে বলেন আমি নিজে দুর্নীতি করব না অন্য কাউকে করতে দিব না। এমন মানসিকতা পোষণ করতে হবে।
অন্যতায় সর্বোচ্চ ব্যবস্হা নেয়া হবে। আমার নামে দলীয় নেতা কর্মী ও পরিবারের সদস্য এমন ধরনের কোন তদ্বির করলে আমাকে সাথে সাথে জানালে কর্মকর্তাদের পুরষ্কৃত করা হবে বলে ঘোষণা দেন।বক্তব্যকালে তিনি তার নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চান।
তাঁর বক্তব্যে সরকারের ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, ইমাম,মোয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী, খাল খনন কর্মসূচি ইত্যাদি বিএনপির নির্বাচনী অঙিকার পুরণে সরকার কাজ শুরু করেছে বলে জানান।
অদ্য বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা সানিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।