লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

“দান নয়, সম্মানের অধিকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে ‘১ টাকায় কুরবানির বাজার’ আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। শনিবার (২৩ মে) নগরীতে আয়োজিত এ বাজার থেকে ৫ শতাধিক ছিন্নমূল ও দরিদ্র পরিবার মাত্র ১ টাকা নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী ক্রয় করেছেন। প্রতি পরিবার প্রায় ৬০০ থেকে ৭০০ টাকার পণ্যসামগ্রী পেয়েছেন।

সকাল ১১টায় গরিবদের জন্য আয়োজিত এই সুপারশপের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সরেজমিনে দেখা যায়, চাল, ডাল, চিনি, সুজি, ডিম, তেল, কাপড়, ব্যাগসহ প্রায় ১৭ ধরনের পণ্য দিয়ে সাজানো হয়েছিল অস্থায়ী সুপারশপটি। সেখানে মাত্র ১ টাকায় ১ কেজি চাল, ১ কেজি সুজি, ৩ টাকায় ১ লিটার তেল এবং ১ টাকায় ৪ প্যাকেট নুডলস পাওয়া যায়। প্রতিটি পরিবারকে ১০ টাকার ডামি কয়েন দেওয়া হয়, যার মাধ্যমে তারা নিজেদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন।

মানবিক সহায়তার পাশাপাশি সুবিধাভোগীদের সম্মান ও আত্মমর্যাদা বজায় রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দরিদ্র মানুষের নাগরিক সম্মান অক্ষুণ্ণ রেখে সাহায্য করার যে অভিনব পদ্ধতি বিদ্যানন্দ চালু করেছে, সেটার জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। অর্থনৈতিক মন্দার এই সময়ে অভাবী মানুষের পাশে নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় নিয়ে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”
তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও বিদ্যানন্দের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, এই আয়োজন শুধু সহায়তা নয়, বরং সম্মান ও আত্মমর্যাদা রক্ষার একটি অনন্য প্রচেষ্টা। বিদ্যানন্দ বিশ্বাস করে, সহায়তা এমন হওয়া উচিত যেখানে গ্রহীতার মর্যাদা অটুট থাকে এবং তারা সমাজের একজন সম্মানিত অংশ হিসেবে নিজেকে অনুভব করতে পারেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন, “আমরা চাই না কেউ সাহায্য নিতে গিয়ে অস্বস্তি বোধ করুক। ঈদ সবার জন্য আনন্দের—এই আনন্দ যেন সম্মানের সঙ্গে প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেটিই আমাদের লক্ষ্য।”

তিনি সমাজের বিত্তবান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2