লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

টিকাদান কেন্দ্রে মায়েদের স্বস্তি ফিরাতে পঞ্চগড় পৌরসভায় ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ উদ্বোধন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধিঃ

সেবা নিতে আসা মায়েদের সুবিধার্থে পঞ্চগড় পৌরসভার টিকাদান কেন্দ্রে স্থাপন করা হয়েছে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ বা মাতৃদুগ্ধ পানকক্ষ।

আজ বুধবার বিকেলে পঞ্চগড় পৌরসভার টিকাদান কেন্দ্রের নির্ধারিত স্থানে এ কর্নারের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) মোসা. শুকুরিয়া পারভীন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পঞ্চগড় পৌরসভার প্রশাসক সীমা শারমিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

টিকাদান কেন্দ্রে আসা কয়েকজন মা জানান, আগে শিশুদের নিয়ে টিকা দিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও শিশুদের দুধ পান করানোর কোনো আলাদা ব্যবস্থা ছিল না। এতে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি শিশুদের কান্নাকাটিও সামলাতে হতো। টিকা নিতে আসা আমেনা বেগম বলেন, আগে বাচ্চাকে নিয়ে এখানে আসলে দুধ খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না। এখন সুন্দর একটা ব্যবস্থা হয়েছে, এতে আমাদের অনেক সুবিধা হবে। আরেক সেবাগ্রহীতা মা কুলসুম বলেন, এখানে অনেক সময় এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত লাইনে থাকতে হয়। আগে বাচ্চাদের দুধ খাওয়ানোর আলাদা জায়গা ছিল না। এখন নতুন এই ব্যবস্থা হওয়ায় স্বস্তি মিলবে। পৌরসভার এক নারী কর্মী বলেন,অনেকদিন ধরেই এমন একটি ব্যবস্থার প্রয়োজন ছিল। এখন মায়েরা নিশ্চিন্তে শিশুদের দুধ খাওয়াতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় পৌরসভার প্রশাসক সীমা শারমিন বলেন, পৌরসভায় দায়িত্ব নেওয়ার পর দেখি মা ও শিশু টিকাদান কেন্দ্রে অনেক নারী সেবাগ্রহীতা আসেন। ছোট শিশুদের কান্নাকাটি করতে দেখে মনে হয়েছে এখানে একটি মাতৃদুগ্ধ পান কেন্দ্র থাকা প্রয়োজন। পরে চলতি অর্থবছরে টিআর প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, দুই বছর বয়স পর্যন্ত শিশুদের নিয়ে আসা মায়েরা এখানে স্বাচ্ছন্দ্যে ব্রেস্টফিডিং করাতে পারবেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2