লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জে বিট কর্মকর্তাসহ পাঁচ বনকর্মীর উপর হামলা

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মতিউল ইসলাম (কক্সবাজার) 

কক্সবাজারে চকরিয়া খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বনকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অবৈধ কাঠ ভর্তি ডাম্পার গাড়ি "ছিনিয়ে" নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জাতীয় দৈনিক ভোরের কথার অনুসন্ধানে জানা গেছে,গত (২৪ আগস্ট) রাত ৯টায়  চিহ্নিত বনখেকোদের হামলায় বিট কর্মকর্তা নাজমুল হকসহ পাঁচ বনকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।এসময় সন্ত্রাসীরা কাঠ ভর্তি একটি অবৈধ ডাম্পার গাড়ী ছিনিয়ে নিয়ে যায়।

উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের বক্তব্য নেওয়া হলে  তিনি বলেন। ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিট এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে আকাশমণি গাছ কেটে পাচার করছিল একটি চক্র। খবর পেয়ে আমাদের বিট কর্মকর্তা ও তার টিমসহ অভিযান চালিয়ে গাড়ী ভর্তি কাঠ জব্দ করে। এসময় উক্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী। 
 মো:ফারুক, রেজাউল, আনোয়ার হোসেন,কফিল উদ্দিন এবং শাহাবুদ্দিনের নেতৃত্বে ২০/২৫ অজ্ঞাত  ব্যক্তিসহ। 

 বনখেকোরা হঠাৎ লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে পাঁচ বনকর্মী গুরুতর আহত হন এবং বনখেকোরা জব্দ করা গাড়ী ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে—ভবিষ্যতে এ ধরনের অভিযানে গেলে প্রাণে বাঁচতে দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে বন-আইনের মামলা দেওয়া  হয়েছে। 

খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল হক বলেন, “আমরা গাছভর্তি গাড়ী আটক করেছিলাম। তখন বনখেকোরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়।আমাদের জব্দকৃত কাঠের গাড়িটি এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যাই। এরপর আমরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। এলাকাবাসী জানান, হামলাকারীদের বিরুদ্ধে বন ও ডাকাতি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসানের বক্তব্য নেওয়া হলে  তিনি বলেন,  “অভিযান চলাকালে বনখেকোরা আমাদের বিট কর্মকর্তাসহ পাঁচ বন কর্মীর  উপর হামলা চালায় এবং আটক করা কাঠের অবৈধ ডাম্পার গাড়ি "ছিনিয়ে" নিয়ে যায়। আমরা ইতোমধ্যে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় এজাহারসহ বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই বিষয়ে চকরিয়া থানার ওসির- বক্তব্য নেওয়া হলে তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী ফারুকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে শীঘ্রই আমরা তাদের গ্রেফতারের আওতায় নিয়ে আসবো।এবং এই ঘটনায়  তাদের বিরুদ্ধে ২৭/০৮/২০২৫ ইং তাং: জিয়ার ৫০ মামলা গ্রহণ করা হয়েছে।অপরাধীদের কোনভাবে আশ্রই এবং প্রশ্রয় দেওয়া যাবে না।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2