লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, কালিয়ায় চাঞ্চল্য

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা 

নড়াইলের কালিয়ায় বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া মুন্নি খানম (২০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উপজেলা বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ নলামারা প্রাথমিক বিদ্যালয়ের পেছনের কচুরিপানা ভরা ডোবায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

মুন্নি খানম দক্ষিণ নলামারা গ্রামের সৌদি প্রবাসী শিমুল মিনার মেয়ে এবং খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয় ইসলামের স্ত্রী। প্রায় এক বছর আগে তার সঙ্গে হৃদয় ইসলামের বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (২৯ আগস্ট) মুন্নি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। মঙ্গলবার সকালে মুন্নির মা নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের আগে দক্ষিণ নলামারা প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ডোবায় মুন্নির অর্ধগলিত মরদেহ দেখতে পান। মরদেহে কপালে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ওড়না পেঁচানোর চিহ্ন ছিল।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

পরিবার ও স্থানীয়রা নিহতের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2