লোড হচ্ছে...
আজঃ 11 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

মেলান্দহে সরকারি নির্দেশনা অমান্য করে রাতেও খোলা দোকানপাট।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: মেলান্দহে দোকানপাট বন্ধের অমান্য

মেলান্দহ জামালপুর প্রতিনিধি: মো: মাজাহারুল ইসলাম 

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে সারাদেশের জরুরি সেবা ব্যতীত সব ধরনের দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত হলেও জামালপুরের মেলান্দহে সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখা হয়েছে প্রায় সব ধরনের দোকানপাট। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই বাজার গুলোতে।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার হাজরাবাড়ি পৌর বাজারে দেখা যায় পূর্বের ন্যায় খোলা রয়েছে অধিকাংশ দোকান। নির্ধারিত সময় অতিক্রমের পরেও বেশিরভাগ দোকান খোলা রেখে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে ব্যবসায়ীদের।

হাজরাবাড়ি বাজারের এক ব্যবসায়ীরা বলেন, সন্ধ্যা ৭টা মানে একেবারে অল্প সময়। দিনের বেলায় তেমন বেচাকেনা হয় না। শ্রমজীবী মানুষরা সন্ধ্যার পর আসেন বাজারে। তখনই একটু জমে উঠে বেচাকেনা। এমন সিদ্ধান্ত আমাদের জন্য কঠোর হয়ে গেছে। 
বিক্রেতারা দাবি করেন সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধের বিষয়ে কোন পদক্ষেপ নেন নি ব্যবসায়ী মালিক সমিতি। 

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, আমাদের পক্ষ থেকে প্রধান বাজার গুলোতে মাইকিং করা হয়েছে।  এছাড়া ইউনিয়ন পর্যায়ের বাজার গুলোতে জানানো হয়েছে বন্ধের বিষয়ে। 

আমাদের কঠোরভাবে প্রতিফলন করতে হবে এমন কোন নির্দেশনা দেওয়া হয়নি। জেলাতে কথা বলবো যদি এমন নির্দেশনা থাকে তাহলে আমরা কঠোরভাবে ব্যবস্থা নিবো।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2