লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

দাখিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মুকসুদপুরে ছাত্রীর আত্মহত্যা

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

প্রতিনিধিঃ আর.টি.হাসান, মুকসুদপুর (গোপালগঞ্জ) 

গোপালগঞ্জের মুকসুদপুরে দাখিল পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ায় লিজা খানম (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাটিকামারী ইউনিয়নের জালাল মাঠপাড়া বাহাড়া গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লিজা খানম ওই গ্রামের রেজাউল মোল্লার মেয়ে এবং এ বছর বাহাড়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে নিজের নাম না দেখতে পেয়ে লিজা মানসিকভাবে बुरीভাবে ভেঙে পড়ে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে নিজের শোবার ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া না পাওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লিজাকে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এমন আকস্মিক ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

উল্লেখ্য, নিহত লিজা খানমের সাথে মাত্র কয়েক মাস আগেই তার আপন চাচাতো ভাই মো: রমজান মোল্লার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। তার এই অকাল মৃত্যুতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনও শোকাহত।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2