লোড হচ্ছে...
আজঃ 28 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ১০ সোনালী লাইফের আর্থিক চিত্রে বড় ধাক্কা, ৯ মাসে উদ্বৃত্ত কমেছে ৬১ কোটি টাকা ডিভিডেন্ড শূন্য, বিনিয়োগকারীদের কী বার্তা দিল সেন্ট্রাল ফার্মা? চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মেসিকে নিয়েও হারল মায়ামি শুল্ক না থাকলে রাজস্ব ক্ষতি হবে ১৭০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষে গ্রেপ্তার প্রায় ১ হাজার এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ১০

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে মোরো ও অর্গাজ পৌর এলাকার মধ্যবর্তী স্থানে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্থার পাদিয়া স্থানীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন। তিনি কাস্তিয়া-লা মাঞ্চা মিডিয়াকে বলেন, দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

রেল পরিচালনাকারী সংস্থা আদিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে,  রেনফে ও আইরিও নামে কোম্পানির দুটি ট্রেন দুর্ঘটনা কবলিত হয়েছে। আইরিওর ট্রেনটি মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচল করে।

দুর্ঘটনার পর ওই রেলপথে চলাচলকারী সব ট্রেন বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে আদিফ।

কাছাকাছি উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানিয়েছেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্পেনের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উদ্ধার ও জরুরি সহায়তায় সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হচ্ছে। ঘটনাস্থলে কয়েকটি ফায়ার সার্ভিস ইউনিট, তিনটি হেলিকপ্টার এবং নিবিড় পরিচর্যা সুবিধাসম্পন্ন দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2