লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জে জেলা প্রশাসনে প্রেস ব্রিফিং

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

গোপালগঞ্জ প্রতিনিধি। 

গোপালগঞ্জ: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৪-এর প্রতিশ্রুতি বাস্তবায়নে জাতীয় পর্যায়ের পাশাপাশি গোপালগঞ্জ জেলাতেও ব্যাপক কর্মতৎপরতা শুরু হয়েছে। 

এ-উপলক্ষ্যে ১৩ মে বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় গণমাধ্যম  সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি খাতের আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা এবং নারী ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন ও মাঠপর্যায়ের কার্যক্রম দৃশ্যমান হতে শুরু করেছে। 

ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত জেলায় ১৮০ দিনের বিশেষ কর্মসূচি পালিত হচ্ছে। এর আওতায় এ পর্যন্ত ৬৮টি জেলা/উপজেলা তথ্য অফিস কর্তৃক উঠান বৈঠক, ১,০২১টি নারী সমাবেশ, ২০২টি চলচ্চিত্র প্রদর্শনী এবং ২,০১৬টি অনলাইন প্রচারসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে।

​সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে গত ১০ মার্চ ২০২৬-এ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র ও নারীপ্রধান পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন। এর আওতায় প্রাথমিকভাবে গোপালগঞ্জ সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। 

পাশাপাশি কৃষি খাতে ডিজিটাল সেবা নিশ্চিত করতে ‘স্মার্ট কৃষক কার্ড’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও সদর উপজেলার কৃষকদের এনআইডি ও জমির তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের কাজ চলছে, যা বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে প্রক্রিয়াধীন রয়েছে।

​আর্থিক সহায়তার ক্ষেত্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ ও আসল মওকুফ করার ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। গোপালগঞ্জ জেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী, জনতা, অগ্রণীসহ ৬টি ব্যাংকের মাধ্যমে মোট ৭,৩০৩ জন ঋণী কৃষকের ৬৬ কোটি ৮৪ লাখ ৮ হাজার ৩.২৬ টাকা মওকুফের প্রস্তাবনা ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে। 

অবকাঠামোগত উন্নয়নে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের ঘোষণার প্রেক্ষিতে গোপালগঞ্জে ব্যাপক কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড জেলায় ২২টি খালের ৪২.১৯৫ কিমি খনন কার্যক্রম গ্রহণ করেছে, যার ৮০.১১ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া বিএডিসি ২৭১.৮২ কিমি খাল খননের তালিকা প্রেরণ করেছে এবং টুঙ্গিপাড়ায় ১.৮০০ কিমি বারখাল খননের কাজ আগামী ২৫ জুন ২০২৬-এর মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​পরিবেশ রক্ষায় জেলায় ৫৬ কিমি বনায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে। এছাড়া নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ পরিবহন সুবিধা চালুর পরিকল্পনা নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা চলছে, যা স্থানীয় নারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের এই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গোপালগঞ্জ জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2