লোড হচ্ছে...
আজঃ 11 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তাল রাজপথ: যোগ দিল স্কুল শিক্ষার্থীরা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তাল রাজপথ: ঢাকা-খুলনা রেলপথ অবরোধ, যোগ দিল স্কুল শিক্ষার্থীরা

আর.টি.হাসানঃ

ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় জনতা। ফলে রাজধানীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। এবার আন্দোলনের নতুন মাত্রা হিসেবে ঢাকা-খুলনা রেলপথও অবরোধ করেছে আন্দোলনকারীরা। একই সঙ্গে ইউনিফর্ম পরা স্কুল ছাত্রছাত্রীদেরও আন্দোলনে যোগ দিতে দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখা হয়। গুরুত্বপূর্ণ এই রুটে যান চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও ভোগান্তি চরমে পৌঁছেছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৮০ থেকে ৯০ জন এবং একই মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় শতাধিক মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

একই সঙ্গে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক বিক্ষোভকারী গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকা পড়ে যায়। ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরেও সকাল সাড়ে ৭টার পর থেকে বিক্ষোভকারীরা অবস্থান নেন। এর ফলে রাজধানীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আন্দোলনে ইউনিফর্ম পরা স্কুল ছাত্রছাত্রীদের উপস্থিতি সকলকে ভাবিয়ে তুলেছে। তাদের ব্যানার ও স্লোগান স্পষ্ট করে যে, তারা এই পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে দৃঢ় প্রতিজ্ঞ।অবরোধকারীরা জানান, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করার গেজেট কোনোভাবেই তারা মেনে নেবেন না। তাদের দাবি, ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই। এই দাবিতে যতদিন প্রয়োজন, ততদিন রাস্তায় তারা অবস্থান করবে। "জান দেব, কিন্তু অবরোধ তুলব না," এমন দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, "ভোর থেকেই দুটি মহাসড়কে শত শত মানুষ অবরোধ করে সড়কের ওপর বসে আছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না। এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।"

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করে গেজেট প্রকাশ করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গায় গত কয়েক দিনে একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2