লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

মুকসুদপুরে ভুয়া চিকিৎসককে কারাদন্ড ও জরিমাণা

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

আর.টি.হাসানঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে রেজাউল করিম (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমাণা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আদমপুর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ জরিমাণা করা হয়। 

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ রায় প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক রেজাউল করিম মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামের আতর আলীর ছেলে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার আহমেদ জানান, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে চেম্বার খুলে প্রেসক্রিপশনে নামের আগে ‘ডাক্তার’ লিখে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ সোমবার সকালে ওই চেম্বারে অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়। এ সময় রেজাউল করিম স্বীকার করেন তার কোন সনদ নেই এবং কোনো দিন মেডিকেলে লেখাপড়া করেননি। পরে তাকে এক মাসের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমাণা করা হয়। পাশাপাশি তার চেম্বার সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, ঔষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে আজ সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2