লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

কক্সবাজার টেকনাফে র‍্যাবকে লক্ষ্য করে গুলি,ডাকাত মো: রুবেল আটক

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

কক্সবাজার প্রতিনিধি: মতিউল  ইসলাম মতি

কক্সবাজারের টেকনাফে কুখ্যাত ডাকাত শফির অন্যতম সহযোগী ও একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ রুবেলকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-১৫।
১৬ জুলাই বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

আটককৃত মোহাম্মদ রুবেল (২৭) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুল গফুরের ছেলে। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তার সশস্ত্র সহযোগীদের নিয়ে পশ্চিম লেদা এলাকার ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানের শুরুতেই শফি ও তার দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

তাদের ধাওয়া করে র‌্যাব শফির সহযোগী রুবেলকে একটি লোডেড অস্ত্রসহ আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে রুবেলের দেখানো মতে তার সহযোগীদের ফেলে যাওয়া ১টি শটগান, ৩টি দেশীয় অস্ত্র (লোকাল গান), ১২টি তাজা গুলি, ৪২টি খালি শটগান ও এলজির কার্তুজ এবং ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

র‌্যাব অধিনায়ক জানান, অভিযানে ডাকাত শফির সঙ্গে থাকা ১১ জন সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলো: মো. আলম, মো. খালেক, সৈয়দ নূর, রাসেল ওরফে আব্বুইয়া, কামাল হোসেন, আনোয়ার সাদেক, আব্দুর রহমান, রবিউল হাসান ওরফে রবিয়া, আব্দুল আউয়াল ওরফে বুড়া পতিয়া, মোহাম্মদ আসিফ ও ইমাম হোসেন।

তিনি আরও জানান, চক্রটি টেকনাফের গহীন পাহাড় ও সমতলে দীর্ঘদিন ধরে ডাকাতি, মুক্তিপণ আদায়, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত। ডাকাত শফির বিরুদ্ধে ৫টি অপহরণ, ৪টি অস্ত্র, ২টি ডাকাতির প্রস্তুতি, ৩টি মারামারি, ২টি হত্যা ও সরকারি কর্তব্যে বাধা দেওয়ার ১টিসহ মোট ১৭টি মামলা রয়েছে। তাকে এবং তার সহযোগীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2