লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

‎পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ জন জয়িতা নারীকে পামডো'র সংবর্ধনা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

জয়পুরহাট প্রতিনিধি:‎‎ এস,এম,রুহুল আমিন,

“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইষ্ট ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (পামডো) উদ্যোগে ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফ ই এস) এর সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়কে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পামডো'র নির্বাহী পরিচালক হৈমন্তী সরকার।

‎এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মোহাম্মদ রায়হান, জেলা ব্র্যাক কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম ও পামডোর জেনারেল ম্যানেজার মোঃ শাহাবুর রহমান প্রমুখ।

‎শেষে তৃণমূল রাজনীতি, সমাজসেবা, ক্রিড়া ও তৃণমূল সংগঠন থেকে বিশেষ অবদান রাখায় উপজেলার ভগবতী টপ্য, নিলুফার ইয়াসমিন, ভারতি রাণী,জয়িতা মালো ও সাবিনা মালোসহ ৫ জন জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2