লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

পাম্পে দীর্ঘ লাইন ট্যাগ অফিসারের সামনেই পাচার হচ্ছে পেট্রোল।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: পেট্রোল পাচার

মেলান্দহ জামালপুর প্রতিনিধি: মো: মাজাহারুল ইসলাম,

জামালপুরের মেলান্দহ উপজেলায় ইসলাম পেট্রোলিয়াম পাম্পে দায়িত্বরত ট্যাগ অফিসারের সহযোগিতায় প্লাস্টিকের বড় জারিকেনে করে পেট্রোল পাচারের অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার পর থেকে কয়েকজন ব্যক্তি বড় জারিকেনে পেট্রোল নিয়ে যেতে দেখা যায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এছাড়া সকালেও বড় জারিকেনে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে সাধারণ গ্রাহক ও কিছু  পাচারকারীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে,
সোমবার সকাল থেকেই ইসলাম পেট্রোলিয়াম পাম্পে পেট্রোল বিতরণ শুরু হয়। এসময় মোটরসাইকেল চালক ও সাধারণ গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যায়। এর মধ্যেই কয়েকজন ব্যক্তি বড় বড় প্লাস্টিকের জারিকেন নিয়ে পেট্রোল নেন।‌পরে আবার আরোও কয়েকজন জারিকেন নিয়ে পেট্রোল নিতে আসলে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ গ্রাহকরা বাধা দেন। 

এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে উপজেলা সহকারী কমিশনারের উপস্থিতিতে তেল বিক্রি শুরু হয়। তবে অভিযোগ রয়েছে বিকেল সাড়ে ৪টার দিকে সহকারী কমিশনার চলে যাওয়ার পর আবারও বড় জারিকেনে পেট্রোল পাচার শুরু হয়। এসময়ে পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আরিফুর রহমান।

স্থানীয়রা অভিযোগ করেন,
কর্মকর্তার সহযোগিতা নিয়ম ভেঙে বড় জারিকেনে তেল  পাচার হয়েছে। বড় জারিকেনে তেল নিতে বাঁধা দিলে হাসপাতাল বা ব্যাংকের অজুহাত দিয়ে জারিকেনে দিয়েছেন। এছাড়াও লাইন ছাড়াই কর্মকর্তাদের পরিচিত বাইকের তেল দিয়েছেন। 

এবিষয়ে ট্র্যাগ অফিস মো.আরিফুর রহমান বলেন, সকালে আমি ছিলাম না, কি হয়েছে সেইটা জানি না। হাসপাতাল,ব্যাংক ও পরীক্ষার কেন্দ্রে থেকে আবেদন করেছিলেন তাঁদেরকে পেট্রল দেওয়া হয়েছে।

মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি বলেন,'আমি বিকাল পর্যন্ত ছিলাম। পাচারে বিষয়ে জানি না এ নিয়ে খোঁজখবর নিচ্ছি।'

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2