লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

গাইবান্ধায় নাশকতা মামলায় ইউপি সদস্য ও আ.লীগ নেতা গ্রেফতার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

‎গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে বিশেষ অভিযানে সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মামুন রাজনৈতিক প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ দখল করে অবৈধভাবে বালুর ব্যবসা চালিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকাজুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। তার গ্রেফতারের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

‎এলাকার সচেতন মহল জানান, দীর্ঘদিন ধরে মামুনের অপকর্মের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তারা বলেন, অবশেষে গ্রেফতারের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
‎সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, আব্দুল্লাহ আল মামুন নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
‎এ বিষয়ে সচেতন মহল পুলিশ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2