লোড হচ্ছে...
আজঃ 12 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে আল-হজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।


সপ্তাহজুড়ে আল-হজ্ব টেক্সটাইলের দর কমেছে ১৬.৮৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৮৪ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৪ টাকা ২০ পয়সা।

সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন)। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৫২ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৪ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৮ টাকা বা ১৫.৩৬ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে ১৪.৭৪ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২২১ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮৮ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩২ টাকা ৬০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমতা লেদার কমপ্লেক্সের ১৪.৩৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ১৩.৬৮ শতাংশ, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের ১২.৯৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ১২.৫২ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১২.৪০ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ১২.০৪ শতাংশ এবং বীচ হ্যাচারির ১১.৬৩ শতাংশ দর কমেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2