কাজী মেহেদী হাছান, নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কানা বাড়ি মোড়ে শনিবার সন্ধ্যায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডিআই পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হচ্ছে বড়গুনা সদরের ছোট গৌরীচন্না ও লক্ষীপুর গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে মো: শিপন(২১) ও মৃত আশরাফ আলীর ছেলে মোঃ ফরিদ(২৭)। তাদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার (২৩/৫) বিকেলে নবীনগর থানার এসআই খুরশিদ আলম, এএসআই প্রদীপ দাস ও এএসআই আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কোনাবাড়ি মোড়ে গাড়ি চেকিংয়ের সময় আখাউড়া তন্তর থেকে আসা ডিআই পিকআপ ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল।
পরে পুলিশ গাড়ির থামিয়ে চেকিংয়ের সময় ড্রাইভার আর হেলপারকে জিজ্ঞাসাবাদে তাদের গাড়ি বক্সের মধ্যে কৌশলে ২০ প্যাকেটে দুই কেজি ওজনের ৪০ কেজি গাঁজা বের করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। তারা গাঁজাগুলো আখাউড়া তন্তর থেকে ঢাকা নিয়ে যাচ্ছিল।
নবীনগর থানার এস আই খুরশিদ আলম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর...