লোড হচ্ছে...
আজঃ 27 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়।

খোলা বাজারে পেট্রোল বিক্রি: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

পঞ্চগড় প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাসান বাবু,

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে কেশব রায় (২৭) নামে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে তাকে পেট্রোল বিক্রির সময় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। দণ্ড কার্যকর করতে তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানকালে তার কাছ থেকে ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দ করা পেট্রোল বিক্রি করে প্রাপ্ত ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত কেশব রায় দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের কুমারগারী এলাকার বাসিন্দা এবং সুভাষ রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলা সদরের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খন্দকার মার্কেটে কেশবের মোটরসাইকেল পার্টসের একটি দোকান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল কিনে অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রি করে আসছিলেন। তিনি প্রতি লিটার পেট্রোল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করতেন।

এ বিষয়ে খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালায় এবং তাকে হাতেনাতে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2