লোড হচ্ছে...
আজঃ 27 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সোনালী লাইফের আর্থিক চিত্রে বড় ধাক্কা, ৯ মাসে উদ্বৃত্ত কমেছে ৬১ কোটি টাকা ডিভিডেন্ড শূন্য, বিনিয়োগকারীদের কী বার্তা দিল সেন্ট্রাল ফার্মা? চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মেসিকে নিয়েও হারল মায়ামি শুল্ক না থাকলে রাজস্ব ক্ষতি হবে ১৭০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষে গ্রেপ্তার প্রায় ১ হাজার এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা

গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল, ময়নাতদন্ত ছাড়াই ৪ জনের সৎকার সম্পন্ন

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

আর.টি.হাসানঃ

গোপালগঞ্জে শান্তিশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন পুনরায় কারফিউ জারি করেছে এবং এর সময়সীমা বাড়ানো হয়েছে। এরই মধ্যে, সাম্প্রতিক ঘটনায় নিহত চার ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সকাল ১১টা পর্যন্ত এবং পুনরায় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ চলবে।

তবে, নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত—এই তিন ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

জানা গেছে, নিহত চারজনের কারও সুরতহাল প্রতিবেদন তৈরি বা ময়নাতদন্ত করা হয়নি। নিহতদের মধ্যে পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে বুধবার রাতে পৌর শ্মশানে সৎকার করা হয় এবং টাইলস মিস্ত্রির সহকারী রমজান কাজীকে একই রাতে দাফন করা হয়।

অপর দুজন—মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও ক্রোকারিজ দোকানের কর্মচারী ইমন তালুকদারকে বৃহস্পতিবার সকালে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2