মোঃ মাজাহারুল ইসলাম
মেলান্দহে হাজরাবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের তৌহিদুল ইসলাম লুলুর নামে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগষ্ট) সকাল১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত শিক্ষক তৌহিদুল ইসলাম লুলু হাজরাবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের আইসিটি বিষয়ক শিক্ষক ও ০৬ নং আদ্রা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি পদে রয়েছেন।
জানা যায়, ওই শিক্ষক ইতিপূর্বেও শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। এছাড়া তার বিরুদ্ধে স্কুলের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। এমন অভিযোগে স্থানীয়রা শালিসির মাধ্যামে ক্লাস নেওয়ার সুযোগ দিয়েছিলো।
শিক্ষার্থীরা জানায়, বেশ কিছুদিন যাবত ওই শিক্ষক শিক্ষার্থীদের নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন। ক্লাস নেওয়ার সময় অশ্লীল ভাষায় কথা বলে। নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে।
এ বিষয়ে হাজরাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগম জানান, অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। আমরা এর সঠিক বিচার করবো।
মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া বলেন, আজ বিক্ষোভ চলাকালীন স্কুলে গিয়েছিলাম। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর...