লোড হচ্ছে...
আজঃ 11 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

সওজের জমিতে নির্মিত সকল অবৈধ স্হাপনা উচ্ছেদের নির্দেশ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে মহাসড়ক পরিদর্শন

মোঃ নাজিম উদ্দিন 
শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলা বিএনপির সব অস্থায়ী কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। রোববার (৩ মে) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে উদ্দেশ্য করে সংসদ সদস্য বলেন, গাজীপুর-৩ আসনের মহাসড়কের পাশে সওজের জায়গা জবরদখল করে গড়ে উঠা বিএনপির সব কার্যালয়সহ অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। এতে সড়কের শৃঙ্খলা ফিরবে বলে তিনি উল্লেখ করেন।

জনাব এসএম  রফিকুল ইসলাম  এমপি মহোদয় বলেন, জলাবদ্ধতা নিরসনে মহাসড়কের পাশ দিয়ে দ্রুত একটি ড্রেন নির্মাণ করা হবে, যা তেলিহাটি ও আশপাশের এলাকার পানি নিষ্কাশনে সহায়ক হবে।

সওজ এর নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, রঙিলা বাজার এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যার সমাধানে স্থানীয় সাংসদের নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা সহজ হবে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম  শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আয়বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির  ১ নং যুগ্ন আহবায়ক শাহজাহান মোড়ল সহ স্হানীয় নেতা কর্মী ও  শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান প্রমুখ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2