লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান শুরু।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

​গোপালগঞ্জ প্রতিনিধি,

​গোপালগঞ্জ পৌর এলাকায় মশার উপদ্রব হ্রাস এবং ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে একযোগে ‘সমন্বিত অভিযান’ শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

​অভিযান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা পৌর এলাকার জনসেবার মানোন্নয়নে রাস্তাঘাট উন্নয়ন, বন্ধ হয়ে যাওয়া খাল পুনঃখনন এবং জলাবদ্ধতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিশেষ করে ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়। বক্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে কেবল অভিযানই যথেষ্ট নয়, বরং জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, ফগার মেশিনের সঠিক ব্যবহার এবং লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।

​আলোচনা সভা শেষে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মার্কাস মসজিদ ও হ্যালিপ্যাড সংলগ্ন খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশক নিধনে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হয়। উল্লেখ্য যে, সাধারণ মানুষকে সচেতন করতে এদিন দিনব্যাপী পৌর এলাকায় মাইকিং কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এই পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2