লোড হচ্ছে...
আজঃ 11 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

পেকুয়ায় পুকুরে ডুবে ২ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

প্রতিনিধিঃ পেকুয়া (কক্সবাজার)

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে আপন দুই ভাই–বোনের সলিল সমাধি হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলেন, জান্নাতুল নূরী (৯) ও তার ছোট ভাই মুহাম্মদ হাসান (৫)। তারা টইটং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মৌলভী হাসানের জুম এলাকার নুরুল আমিনের সন্তান। নূরী টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি ও হাসান প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, গত রোববার দুপুরে তাদের মা ছকিনা বেগম দুই শিশুকে নিয়ে পশ্চিম সোনাইছড়িতে বড় বোন হাছিনা বেগমের বাড়িতে বেড়াতে যান। সোমবার দুপুরে নূরী ও হাসান খালার বাড়ির উঠানে খেলছিলেন। এ সময় মা ও খালা ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর তাদের খুঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

টইটং ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস মুহাম্মদ রোকন উদ্দিন বলেন, শিশু দুজন মা’কে নিয়ে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। অসতর্কতার কারণে পুকুরে পড়ে তারা প্রাণ হারায়। ঘটনা খুবই হৃদয়বিদারক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2