লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরো করে হত্যার ভয়াবহ ঘটনায় প্রধান আসামি সুমন (৩৫) অবশেষে গ্রেফতার হয়েছেন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

ব্রাহ্মণবাড়িয়া থেকে শেখ সাদি সুমন,

শুক্রবার (১১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

সুমনের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সোয়া সুন্দর আলী এলাকার। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

উল্লেখ্য, গত ৯ জুলাই রাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ভাড়া ফ্ল্যাটে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেন সুমন। ধারালো অস্ত্র দিয়ে খুনের পর স্ত্রীকে ১১ টুকরো করে লাশ ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন তিনি।

ঘটনার রাতে ফ্ল্যাটে অস্বাভাবিক আচরণ, দুর্গন্ধ ও টয়লেট ফ্লাশের শব্দে সন্দেহ করেন ভবনের নিরাপত্তাকর্মী মশিউর রহমান। তিনি সুমনের ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করলে প্রায় আধা ঘণ্টা পর দরজা খুলে দেন সুমন।

তবে সুমনের সন্দেহজনক আচরণ এবং বাসায় প্রবেশে বাধা দেওয়ায় মশিউর জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি ঘরের মেঝে, বিছানা ও কমোডে রক্ত, রক্তমাখা কাপড় এবং মাংসের টুকরো দেখতে পান।

তাৎক্ষণিকভাবে মশিউর ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ করে নিচে সহায়তার জন্য ছুটে যান। সেই সুযোগে সুমন ফ্ল্যাটের গ্রিল ভেঙে পালিয়ে যান।

পরবর্তীতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থল থেকে স্ত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে। নিহতের বড় ভাই আনোয়ার হোসেন রুবেল ১০ জুলাই বায়েজিদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ২০/২০২৫; ধারা: ৩০২/২০১, দণ্ডবিধি ১৮৬০)।

এই নৃশংস হত্যাকাণ্ড চট্টগ্রামজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। অভিযুক্ত সুমনের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। তদন্ত ও বিচারিক কার্যক্রমের দ্রুত অগ্রগতি কামনা করছেন সংশ্লিষ্টরা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2