লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

সাঘাটায় চাঁদাবাজদের হুমকিতে থমকে বৈধ বালু ব্যবসা, আতঙ্কে ট্রাকচালকরা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন,
‎গাইবান্ধার সাঘাটা উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সতিতলা গ্রামের বৈধ বালু ব্যবসায়ী মো. গোলাম মোস্তফা (৬৬) জানিয়েছেন, বৈধ কাগজপত্র ও সরকারের রাজস্ব সঠিকভাবে প্রদানের পরও কিছু প্রভাবশালী চক্র তাকে হত্যা হুমকি দিয়ে ব্যবসা বন্ধ করতে চাইছে। এই হুমকির কারণে তার ব্যবসা কার্যত স্থবির হয়ে পড়েছে, এবং ট্রাকচালকরাও নিরাপত্তাহীনতার কারণে মাঠে যেতে পারছে না।

‎মোস্তফা বলেন, তিনি জেলা প্রশাসনের বৈধ কার্যাদেশ অনুযায়ী নিয়মিত রাজস্ব প্রদান করে বালু উত্তোলন করছেন। সম্প্রতি জেলা প্রশাসক তার অনুমতির মেয়াদ আরও দুই মাস বাড়ালেও কিছু প্রভাবশালী ব্যক্তি তার বৈধ ব্যবসায় বাধা সৃষ্টি করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। মোস্তফা আরও জানান, এই চাঁদাবাজরা প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে চাঁদা দাবি করছে। না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

‎স্থানীয়দের অভিযোগ, গত মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে মহিমাগঞ্জের সতিতলা এলাকায় ট্রাকচালকদের আটক করে দুর্বৃত্তরা জানিয়েছে, এখান থেকে আর কোনো ট্রাক চলবে না,কেউ এলে বড় দুর্ঘটনা ঘটবে। পরদিন সকালে আবারও ট্রাক ভাঙচুর ও চালককে মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

‎মোস্তফা বুধবার (৮ অক্টোবর) সকালে সাঘাটা আর্মি ক্যাম্পে এবং বিকেলে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০–১২ জন অজ্ঞাতকে অভিযুক্ত করা হয়েছে। মোস্তফা জানান, এখন তার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, প্রায় ৫০টি ট্রাক বালুর বেডে আটকা পড়েছে।

‎স্থানীয় ট্রাকচালকরাও জানান, তারা আতঙ্কে গাড়ি নিয়ে মাঠে যাচ্ছেন না। প্রতিদিন ক্ষতির পরিমাণ বাড়ছে, অথচ প্রশাসনের দৃশ্যমান কোনো ব্যবস্থা চোখে পড়ছে না।
‎সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের জানান, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজির হুমকি বন্ধ না হলে সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ শ্রমজীবীর জীবন-জীবিকাও ঝুঁকিতে পড়বে।

‎বৈধ ব্যবসা চালাতে চেয়ে এখন চাঁদাবাজদের টার্গেটে পরিণত হয়েছেন বালু ব্যবসায়ী গোলাম মোস্তফা। প্রশাসনের হস্তক্ষেপ না হলে সাঘাটার বৈধ বালু ব্যবসা থেমে যাবে, কিন্তু বেড়ে যাবে অবৈধ প্রভাব ও সন্ত্রাস।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2