লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম-১৬(বাঁশখালী) এর সাবেক সংসদ সদস্য স্বনামধন্য শিল্পগ্রুপ স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ঠ শিল্পপতি আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি'র চন্দনপুরাস্থ বাসায় চাঁদার দাবীতে গুলি করে ত্রাস সৃষ্টি করা ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চৌকশ একটি টিম। নগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে এই তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

এ সময় তাদের কাছ থেকে একটি এসএমজি ও দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তল দুটি বিভিন্ন থানা থেকে লুট করা এবং এসএমজিটি ব্যবহার করা হয়েছিল সাবেক এমপি ও শিল্পপতি মুজিবুর রহমান সিআইপির বাসভবনে ব্রাশফায়ারের ঘটনায়।

১০ মার্চ(মঙ্গলবার) রাতে সিএমপির দামপাড়া মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ওয়াহিদুল হক চৌধুরী।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে গ্রেপ্তার করা হয় আবদুল কাউয়ুম চৌধুরী ইমনকে। তিনি আলোচিত ‘এইট মার্ডার’ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

ইমনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চকবাজার থানা পুলিশ তার কাছ থেকে ৯ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, পিস্তলটি পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছিল।
ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে অভিযান চালিয়ে মনির ও সায়েম নামে আরও দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছ থেকে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়। অপরদিকে সায়েমের দেওয়া তথ্যে উদ্ধার করা হয় একটি এসএমজি।

পুলিশের দাবি, গত ২ মার্চ সকালে সাবেক এমপি ও শিল্পপতি মুজিবুর রহমান সিআইপির বাসভবন লক্ষ্য করে যে ব্রাশফায়ারের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল, ওই এসএমজিটি সেই ঘটনায় ব্যবহৃত হয়েছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তার পুলিশের অভিযানের একটি বড় সাফল্য। গ্রেপ্তার হওয়া আসামীদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির নেটওয়ার্ক এবং অস্ত্রের উৎস সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2