লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: নিখোঁজ হওয়া দশম শ্রেণির ছাত্র মোঃ রিফাত শেখ

সীতাকুণ্ড গুলিয়াখালী বীচে মর্মান্তিক ট্র্যাজেডি
১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র গুলিয়াখালী সমুদ্র সৈকত আবারও সাক্ষী হলো এক হৃদয়বিদারক মৃত্যুর ঘটনার। বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে এসে জোয়ারের উত্তাল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দশম শ্রেণির ছাত্র মোঃ রিফাত শেখ (১৬)-এর মরদেহ প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহত রিফাত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে মোহাম্মদ খায়রুল শেখের ছেলে।

স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের বরাতে জানা যায়, কুমিল্লা থেকে আসা পাঁচ বন্ধুর একটি দল বিকেলে গুলিয়াখালী সৈকতে ঘুরতে এসে সমুদ্রে সাঁতার কাটতে নামে। এসময় জোয়ারের তীব্র স্রোতে পড়ে তারা সবাই হাবুডুবু খেতে শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় বোটচালক সানজিদ, হাসান ও সুমন জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামেন।

তারা চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত প্রবল স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। স্থানীয়দের অভিযোগ, সৈকতের ওই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকদের বারবার সতর্ক করা হলেও অনেকেই তা উপেক্ষা করে পানিতে নামেন। ঘটনার দিনও স্থানীয়রা ছাত্রদের জোয়ারের সময় পানিতে নামতে নিষেধ করেছিলেন। কিন্তু সতর্কবার্তা অমান্য করেই তারা সাগরে নামে।

স্থানীয় বোটচালকরা জানান, গুলিয়াখালী সৈকতের নির্দিষ্ট কিছু অংশে ভয়ংকর স্রোত ও হঠাৎ গভীর খাদ থাকায় অতীতেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক কার্যক্রম দৃশ্যমান নয় বলে অভিযোগ করেন তারা।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে সন্ধ্যার পর অন্ধকার নেমে আসা এবং সাগর উত্তাল থাকায় রাতের জন্য অভিযান স্থগিত রাখা হয়।

পরবর্তীতে রবিবার ভোরে আবারও উদ্ধার অভিযান শুরু করা হলে সকাল সাড়ে ৮টার দিকে সৈকতের কেউড়া বনসংলগ্ন এলাকা থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। 

এদিকে, এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় সচেতন মহল বলছেন, গুলিয়াখালী ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বারবার প্রাণহানির ঘটনা ঘটলেও এখনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠেনি। দ্রুত লাইফগার্ড নিয়োগ, বিপজ্জনক এলাকাগুলো চিহ্নিতকরণ এবং পর্যটকদের জন্য কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, এর আগেও গুলিয়াখালী সমুদ্র সৈকত ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এলাকায় পানিতে ডুবে বহু পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সতর্কবার্তা উপেক্ষা করেই অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে জানা গেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2